Skip to main content
ন্যাচারাল শরিফা ফল- ৫কেজি  (Custard Apple 5kg)

ন্যাচারাল শরিফা ফল- ৫কেজি (Custard Apple 5kg)

BDT 3,100BDT 3,615Save BDT 515

ওজন *

Secure
Checkout

Satisfaction
Guaranteed

Privacy
Protected

Buy now

Details:

ওজনঃ
গড়ে ৫-৭ পিসে ১ কেজি শরিফা ফল হবে
গুরুত্বপূর্ণ তথ্যঃ
"শরিফা ফলের দামের সাথে হোম ডেলিভারি+এক্সপোর্ট কোয়ালিটি প্যাকেজিং বাবদ অতিরিক্ত ২০০ টাকা যুক্ত হবে।"
Brand
Fhol Foladi

Description

বাংলাদেশে শরিফা ফল আতা বা মেওয়া ফল নামেও পরিচিত। বিশ্বজুড়ে তার পুষ্টি-ঘন উপাদানের জন্য এই ফলটি 'সুপার ফুড' ও প্রাকৃতিক ঔষধ হিসেবে সমাদৃত। দুঃখজনক হলেও সত্য, এর অসাধারণ গুণাগুণ আমাদের জানা না থাকায়, এটি আজও আমাদের দেশে সেইভাবে সমাদৃত নয়। কিন্তু বর্তমানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলাগুলোতে সীমিত আকারে এর বাণিজ্যিক বাগানে চাষ শুরু হয়েছে।

আপনার পরিবারের পুষ্টির অভাব পূরণের জন্য ফল ফলাদি (Fhol Foladi) নিয়ে এসেছে নিজস্ব ও চুক্তিবদ্ধ বাগানে সমন্বিত জৈব বালাইনাশক পদ্ধতিতে চাষকৃত, সম্পূর্ণ ক্ষতিকর হরমোন ও পেস্টিসাইড রেসিডিউ-মুক্ত ন্যাচারাল শরিফা ফল (Custard Apple)। জান্নাতি ফল নামে পরিচিত এই সুস্বাদু শরিফা ফল আজই আপনার পরিবারের খাদ্যতালিকায় যুক্ত করুন!


আমাদের শরিফা ফলের বিশেষত্ব

  1. প্রাকৃতিক ও নিরাপদ চাষ: আমাদের শরিফা ফল চাষ করা হয় প্রকৃতির নিবিড় পরিবেশে, কোনো ধরনের কৃত্রিম গ্রোথ হরমোন বা ক্ষতিকর পেস্টিসাইড ছাড়া।
  2. বিশুদ্ধ স্বাদ ও সতেজতা: ফলটি দেখতে সতেজ এবং স্বাদে মিষ্টিতে ভরপুর। এর প্রতিটি কামড়ে আপনি পাবেন প্রকৃতির বিশুদ্ধ শক্তি ও সুমধুর স্বাদ।
  3. দেশীয় সোর্সিং: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বস্ত বাগানগুলো থেকে সরাসরি সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেওয়া হয়।


প্রাকৃতিক ঔষধে ভরপুর শরিফা ফলের স্বাস্থ্য উপকারিতা

  1. ক্যান্সার প্রতিরোধে সহায়তা: এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র‍্যাডিক্যালস-এর বিরুদ্ধে লড়াই করে কোষের ক্ষতি হ্রাস করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়ক হতে পারে।
  2. রোগ প্রতিরোধে সহায়ক: ভিটামিন C-এর একটি দারুণ উৎস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
  3. রক্তস্বল্পতা দূর করে: শরিফা ফলে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
  4. মস্তিষ্কের স্বাস্থ্য: এতে থাকা ভিটামিন B6 মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা মনকে শান্ত ও কর্মক্ষম রাখে।
  5. রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃৎপিণ্ডের সুস্থতা: পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়ক।
  6. হজমে সহায়ক: উচ্চ ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।
  7. হাড় ও চোখের যত্ন: ম্যাগনেসিয়াম ও ভিটামিন A দৃষ্টিশক্তি ও হাড় মজবুত করতে সাহায্য করে।


কেন আপনি আমাদের (Fhol Foladi) থেকে ফল নিবেন?

  1. নিরাপদ খাদ্য: সম্পূর্ণ ক্ষতিকর হরমোন ও পেস্টিসাইড রেসিডিউ-মুক্ত ফল।
  2. স্বচ্ছ উৎস: নিজস্ব ও নিবন্ধিত বাগান থেকে সরাসরি সংগ্রহ।
  3. নিশ্চিত মান: মান, স্বাদ ও নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা।


🚚 ডেলিভারি ও রিটার্ন পলিসি (Delivery & Return Policy)

  1. আমরা সারা দেশে স্টেডফাস্ট কুরিয়ার (Steadfast Courier)-এর মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি।
  2. অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ফলের মোট দাম থেকে ন্যূনতম ১০০ টাকা অগ্রিম (Advance) পরিশোধ করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: ফেক অর্ডারজনিত ক্ষতি এড়াতে এই সামান্য অগ্রিম মূল্য পরিশোধের উদ্যোগটি নেওয়া হয়েছে)।
  3. রিটার্ন গ্যারান্টি: আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন—কোনো কারণে আমাদের ফলগুলো ড্যামেজ বা অন্য কোনো মানজনিত সমস্যার (Quality Issues) কারণে আপনি যদি ফল রিটার্ন করেন, তবে আপনার অগ্রিম পরিশোধ করা সম্পূর্ণ টাকা (Advanced Amount) খুব সহজেই ফেরত পাবেন। এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন।


📞 অর্ডার করতে বা আরো বিস্তারিত জানতে কল করুন অথবা ইনবক্স করুন: +880 1762-689174


Related Products: