Skip to main content
নিরাপদ প্রিমিয়াম আম্রপালি আম (Premium Amrapali Mango)

নিরাপদ প্রিমিয়াম আম্রপালি আম (Premium Amrapali Mango)

Out of Stock

BDT 1,350BDT 1,400Save BDT 50

Weight *

Secure
Checkout

Satisfaction
Guaranteed

Privacy
Protected

Buy now

Details:

Brand
fhol foladi ফল ফলাদি

Description

আপনার পরিবারের সুস্থতায় সঠিক ফলের নিশ্চয়তা দিতে ফল ফলাদি (Fhol Foladi) নিয়ে এসেছে নিজস্ব ও চুক্তিবদ্ধ বাগানে সমন্বিত জৈব বালাই ব্যবস্থাপনায় (IPM) চাষকৃত সম্পূর্ণ ক্ষতিকর গ্রোথ হরমোন ও পেস্টিসাইড রেসিডিউ-মুক্ত নিরাপদ প্রিমিয়াম আম্রপালি আম (Premium Amrapali Mango)।

আমাদের চাষ পদ্ধতি ও বিশেষত্বঃ

আমাদের এই সমন্বিত জৈব বালাই ব্যবস্থাপনায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে সম্পূর্ণ জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে। ক্ষতিকর পোকা-মাকড় দমনে আমরা ব্যবহার করেছি ফেরোমন ট্র্যাপ, হলুদ আঠালো ফাঁদ, ফ্রুট ব্যাগিং এবং জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি। আম বড় করা বা দ্রুত পাকানোর জন্য কোনো ধরনের ক্ষতিকর গ্রোথ হরমোন (যেমন: NAA, GA3) অথবা কৃত্রিম ইথিলিন হরমোন ব্যবহার করা হয় না।

আমাদের আম্রপালি আমের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় নির্দেশনাঃ

  1. মিষ্টতা ও আকার: দক্ষিণাঞ্চলের আবহাওয়াগত কারণে এখানকার আম্রপালি আম অন্যান্য অঞ্চলের তুলনায় আগে পরিপক্ব হয়। সাইজে কিছুটা ছোট-মাঝারি (গড়ে ৪-৫ পিসে কেজি) হলেও এর মিষ্টতা অতুলনীয় এবং অনেক বেশি।
  2. প্রাকৃতিক দাগ: যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া হয় না, তাই সম্পূর্ণ প্রাকৃতিক কারণে আমের গায়ে কিছু দাগ থাকতে পারে।
  3. সংরক্ষণ ও পাকানোর নিয়ম: আমরা গাছ-পাকা স্বাদের জন্য পূর্ণাঙ্গ পরিপক্ব কাঁচা আম সরবরাহ করি। পরিবহণের সময় কিছু আম পাকা বা আধা পাকা হতে পারে। আম ভালোভাবে পাকিয়ে তারপর খেতে হবে। দ্রুত পাকাতে আমগুলো বক্স বা ক্যারেটে করে উষ্ণ স্থানে ঢেকে রেখে দিন।
  4. ন্যাচারাল ড্যামেজ ও রিফান্ড পলিসি: ক্ষতিকর কেমিক্যালমুক্ত হওয়ায় ৩-৮% ক্ষেত্রে প্রাকৃতিকভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে (যেমন: আমের গোড়া বা মুখে পচন, চামড়া কুঁচকে যাওয়া ইত্যাদি)। এরকম হলে ছবি/ভিডিও করে আমাদের পাঠাবেন। আমরা দ্রুত রিফান্ড বা রিপ্লেসের ব্যবস্থা করব।

🚚 ডেলিভারি ও রিটার্ন পলিসি (Delivery & Return Policy)

  1. ডেলিভারি এরিয়া: আমরা সারা দেশে স্টেডফাস্ট কুরিয়ার (Steadfast Courier)-এর মাধ্যমে জেলা ও উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি করে থাকি। এর বাইরে হলে নিকটস্থ কুরিয়ার পয়েন্ট থেকে ডেলিভারি সংগ্রহ করতে হবে।
  2. অর্ডার কনফার্মেশন: অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ফলের মোট দাম থেকে ন্যূনতম ১০০ টাকা অগ্রিম (Advance) পরিশোধ করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: ফেক অর্ডারজনিত ক্ষতি এড়াতে এই সামান্য অগ্রিম মূল্য পরিশোধের উদ্যোগটি নেওয়া হয়েছে)।
  3. রিটার্ন গ্যারান্টি: আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন—কোনো কারণে আপনি যদি ফল রিটার্ন করেন, তবে আপনার অগ্রিম পরিশোধ করা সম্পূর্ণ টাকা (Advanced Amount) খুব সহজেই ফেরত পাবেন। এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন।

📞 অর্ডার করতে বা আরো বিস্তারিত জানতে কল করুন অথবা ইনবক্স করুন: +880 1762-689174


Related Products: